শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫

ধাপে ধাপে এগিয়ে যাবে বিজ্ঞাপন চ্যানেল (Biggapon Channel)

ধাপে ধাপে অগ্রসর হবে বিজ্ঞাপন ভিত্তিক পূর্ণাঙ্গ মিডিয়া বিজ্ঞাপন চ্যানেল । এটি প্রথমে অনলাইন বিজ্ঞাপন কার্যক্রম শুরু করবে। পরে ধারাবাহিকভাবে অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করবে। শুরুতেই সারা দুনিয়া নিয়ে কাজ করবে না এটি। এর আগে কাপাসিয়া সংস্করণ, আঞ্চলিক সংস্করণ ও জাতীয় সংস্করণ নিয়ে কাজ করতে চায় বহু প্রতীক্ষিত এই চ্যানেল।

পরিকল্পনা মাফিক যাত্রাটা আরম্ভ হবে অনলাইন বিজ্ঞাপনের কাপাসিয়া সংস্করণের মাধ্যমে। এ উপলক্ষে ২৬ মার্চ ২০১৫ তারিখে গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রাণকেন্দ্র কাপাসিয়া বাজারস্থ প্রগতি ব্যাংক সংলগ্ন ইলোরা কমপ্লেক্সের তৃতীয় তলা কার্যালয়ে এই সংস্করণ উদ্বোধনের মধ্যদিয়ে চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে। ফলে বিজ্ঞাপন জগতে প্রভূত পরিবর্তন হতে চলেছে।

বিজ্ঞাপন চ্যানেল ডট কম এর মাধ্যমে অনলাইন বিজ্ঞাপন কার্যক্রম পরিচালিত হবে । প্রতিটি বিজ্ঞাপনের ব্যাপক পাবলিসিটির জন্য ইতোমধ্যে সব ধরণের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। আরও নতুন নতুন কৌশল গ্রহণ করা হচ্ছে। এতে করে অন্য যে কোন মিডিয়া বা পদ্ধতিতে বিজ্ঞাপন প্রচারের চেয়ে এই চ্যানেলটির অনলাইনে   বিজ্ঞাপন প্রচার বেশি ফলদায়ক হবে।

চ্যানেলটির অনলাইনে সব ধরণের বিজ্ঞাপনই দেয়া যাবে। সেটা হতে পারে অনলাইন বিজ্ঞাপন  কিংবা  সাধারণ বিজ্ঞাপন অথবা অন্য কোন সেবা। বিনিময়ে “নামমাত্র মূল্য” নেয়া হবে। সাথে সাথে টাকা প্রাপ্তির রশিদ প্রদান বা প্রেরণ করা হবে। যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিতে পারবেন যে কোন অবস্থান থেকে। বিজ্ঞাপনদাতা আগ্রহী হলে স্বয়ং অফিসে এসেও বা অন্য কাউকে পাঠিয়েও বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন। তবে কোন অবস্থাতেই আপত্তিকর, বিভ্রান্তিকর বা আইনবহির্ভূত বিজ্ঞাপন প্রকাশযোগ্য হবে না।

চ্যানেলটি শুধু অনলাইনে বিজ্ঞাপন প্রচার করবে, তা নয়- সাধারণ বিজ্ঞাপনও প্রচার করবে। এটি বিজ্ঞাপনদাতার ইচ্ছা অনুযায়ী দেশি-বিদেশি যে কোন পত্রিকা, রেডিও, টিভি বা অন্য কোন মিডিয়ায় যথাসময়ে বিজ্ঞাপন প্রকাশের ব্যবস্থাও করবে। এক্ষেত্রে বিজ্ঞাপন চ্যানেল অন্যান্য মিডিয়ার বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে কাজ করবে। যার ফলে চ্যানেলটা “সব বিজ্ঞাপনের এক মাধ্যম” হয়ে কাজ করতে যাচ্ছে ।

চ্যানেলটির অনলাইন উদ্বোধনী বিজ্ঞাপন, অর্থাৎ কাপাসিয়া সংস্করণে কেবল কাপাসিয়া উপজেলাধীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন স্থান পাবে। পরে পার্শ্ববর্তী উপজেলা ও জেলার বিজ্ঞাপন গ্রহণ করা হবে। এভাবে সমগ্র বাংলাদেশ বিস্তৃত করে দেশের সব বিজ্ঞাপন নিয়ে কাজ করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেফগার্ড এন্ড মিডিয়া লিমিটেড   পরিচালিত এই চ্যানেল। অল্প সময়ে কাপাসিয়া সংস্করণ, আন্তঃজেলা সংস্করণ ও জাতীয় সংস্করণের মধ্যদিয়ে এটা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বিজ্ঞাপন মাধ্যম হিসেবে গড়ে উঠবে। এক পর্যায়ে সারা দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞাপন মাধ্যম হিসেবে বিশ্বব্যাপি নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেয়া হচ্ছে এখন থেকেই।

ইতোমধ্যে এই বিষয় পরিষ্কার হয়ে গেছে যে, চ্যানেলটা তৃণমূল থেকে হাটিহাটি পা পা করে জগতজুড়ে একটি শক্তিশালী বিজ্ঞাপন নেটওয়ার্ক সৃষ্টি করতে চাইছে। তাই নিয়ম রক্ষার জন্য ঢাকায় প্রধান কার্যালয় রাখা হলেও তার শুরুটা মূলতঃ দেশের বহু ইতিহাসের সাক্ষী প্রাচীন জনপদ কাপাসিয়া থেকে। সে কারণে কাপাসিয়ার কয়েকখানা বিজ্ঞাপন নিয়েই যাত্রা শুরু করতে হচ্ছে।

যোগাযোগ

Mobile : 01865573200, 01910107343
E-mail : ad@biggaponchannel.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন